ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, অতঃপর...

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ২৩ অক্টোবর ২০২৩
চার বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, অতঃপর...
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বন্ধুর বাড়িতে নিয়ে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাদের ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার নাকুরগাছি (ফেনতারা) এলাকার মিনহাজুল ইসলামের ছেলে তাফিজুল ইসলাম তামিম, আরজি অনন্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম ও ছোট মানিক এলাকার শাহিন মণ্ডলের ছেলে ফয়সাল।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।

পুলিশ জানায়,  ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে তমালের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ আগস্ট রাতে ওই ছাত্রীকে পাঁচবিবি উপজেলার ফেনতারা এলাকার বন্ধু তামিমের ফাঁকা বাড়িতে নিয়ে যান তমাল। সেখানে তারা পাঁচ বন্ধু মিলে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনার পরের দিন ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। ওই মামলায় প্রেমিকসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে আরো তিন আসামির জড়িত থাকায় তাদেরও নাম বলেন প্রেমিক। এ ঘটনায় প্রায় দুই মাস পলাতক থাকা অন্য তিন আসামিকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে রোববার বিকেলে আদালতে পাঠায় পুলিশ। 

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!