গ্রেফতারকৃতরা হলেন- জেলার কসবা উপজেলার খাড়ের ইউপির দেলি উত্তরপাড়া এলাকার খেলু মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান জিয়া, একই উপজেলার আড়াইবাড়ি এলাকার মো. রাশেদ আলমের ছেলে মো. শফিকুল ইসলাম এবং ফুলতলী এলাকার মো. আলমগীরের ছেলে মো. উজ্জ্বল ওরফে মহারাজ।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের সৈয়দাবাদ তিন রাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাভার্ডভ্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)