ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ভৈরবে ট্রেন দুর্ঘটনা

মা-বাবার সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা হলো না হীরার

কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২৪ অক্টোবর ২০২৩
মা-বাবার সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা হলো না হীরার
দুর্ঘটনাস্থল

মা-বাবার সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন হীরা বেগম। ট্রেনে তার সঙ্গে স্বামী ও দুই বছর বয়সী ছেলে ছিল। হীরার আর ঢাকায় ফেরা হয়নি। পথে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি।

সোমবার বিকেল ৪টায় দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে কন্টেইনারবাহী ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। পথে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে আঘাত করে। এতে এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

একই ট্রেনে স্বামী-সন্তানের সঙ্গে হীরা বেগমও ছিলেন। তিনদিন আগেই ছুটি নিয়ে কিশোরগঞ্জে মা-বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন হীরা বেগম (২৬)। ছুটি কাটিয়ে সোমবার দুপুর পৌনে ১টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে স্বামী-সন্তানসহ ট্রেনে উঠেছিলেন তিনি। ঢাকায় ফেরার পথে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান এই নারী  হীরা ঢাকায় একটি পোশাক কারখানায়  শ্রমিক হিসেবে কাজ করতেন।

লাশ নিতে আসা হীরার চাচা আবু তালেব বলেন, এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটিতে হীরার সঙ্গে তার স্বামী ও দুই বছর বয়সী ছেলে ছিল। স্বামী-সন্তান প্রাণে বেঁচে গেছেও নিহত হয় হীরা। ছুটি নিয়ে কিশোরগঞ্জে মা-বাবার সঙ্গে দেখা করতে এসেছিল হীরা বেগম।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!