[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত একরাম হোসেন
খাগড়াছড়ির রামগড়ে বিদেশি মদসহ একরাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে, সোমবার রাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা হতে ৪০ বোতল মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত একরাম ফেনীর সোনাগাজীর কুটির হাটের আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে রামগড়র পৌরসভার বল্টুরামটিলা এলাকায় বসবাস করেন।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪০ বোতল বিদেশি মদসহ একরাম হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!