মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পার্থ গালিমপুর গ্রামের উৎপল কুমার সিংহের বড় ছেলে। তিনি একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, গালিমপুর দুর্গা মন্দির থেকে পাশের বড়াল নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন পার্থ। পথে গালিমপুর বাজারের চারমাথা মোড়ে পূজায় সাজানো ডেকোরেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরিবারের লোকজন মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আজম খান।