ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৬ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৯, ২৭ অক্টোবর ২০২৩
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৬ জেলে আটক
ফাইল ছবি

পশ্চিম সুন্দরবনে নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৬ জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী বন টহল ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার সুন্দরবনের মানিকচরা খালে মাছ ধরার সময় নোটাবেকী টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বনকর্মীরা জেলেদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও জালসহ অনান্য মালপত্র জব্দ করেন বনকর্মীরা।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের গাফ্ফার গাজীর ছেলে নূরুজ্জামান গাজী, আব্দুল বারী সানার ছেলে রাজ্জাক সানা, সামছুর সানার ছেলে সিরাজুল সানা এবং টেংরাখালী গ্রামে জব্বার গাজীর ছেলে আনিছুর গাজী, বারী মোড়লের ছেলে আতিয়ার ও মতিয়ার।

Advertisement

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!