শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাঈমা ঐ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেকান্তর হোসেনের মেয়ে।
জানা যায়, নাঈমা সুলতানার বড় বোন নুসরাত সুলতানা তাকে নিয়ে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নানাবাড়ি বেড়াতে যায়। শনিবার দুপুরে নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল নাঈমা। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় সে। তাকে দীর্ঘক্ষণ না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখেন তারা। পরে নাঈমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চরজব্বার থানার ওসি হুমায়ন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।