ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯, ২৬ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ঢালি হাটিতে পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে মোস্তাফিজুর রহমান মমিন নামে দুই বছরের এক শিশু। বিকেলে সে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মমিন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের শামীম আহমেদের পুত্র। 

Advertisement

অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা ৭নং ওয়ার্ডে ওয়াসিম মিয়া নামে ১৩ মাসের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মিঠু মিয়ার পুত্র।

জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!