রোববার সকালে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাজিদ পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, সাজিদ তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার সকালে সবার অগোচরে বাড়ির পাশে মৎস্য ঘেরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে সাজিদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৈকত ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।