[ দেশজুড়ে ]
এক শিশুকে বাঁচাতে জড়িয়ে ধরলো আরেকজন, ডুবে নিথর দু’জনই
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে গোসল করতে গিয়ে হালিমা খাতুন (৮) এবং মৃত্তিকা আক্তার (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত হলো- কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লার সুমন মিয়ার মেয়ে হালিমা খাতুন এবং একই মহল্লার বাচ্চু মিয়ার মেয়ে মৃত্তিকা আক্তার।
জানা যায়, দুপুরে হালিমা ও মৃত্তিকা পুকুরে গোসল করতে নামে। এ সময় তাদের একজন পানিতে ডুবে যাচ্ছে দেখে অন্যজন জড়িয়ে ধরে। পরে দু’জনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!