মৃত মনির উপজেলার চন্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঘারুয়া গ্রামের স্বপন শিকদারের মেয়ের জামাই। তার সাত বছরের ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মনির শুক্রবার দুপুরে শিশুপুত্রকে নিয়ে নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নেমে আর উঠতে পারেননি তিনি। শিশুপুত্রের সামনে তলিয়ে যেতে থাকলে সে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয় যে, তার বাবা পানিতে পড়ে গেছে। শ্বশুরবাড়ির লোকজন উদ্ধারের জন্য নদীর ঘাটে তল্লাশি করে তাৎক্ষণিক মনিরকে পায়নি। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ঘাট থেকে প্রায় ১০০ গজ উত্তরে ঘারুয়া ব্রিজের নিচে জঙ্গলের ভেতর থেকে মনিরের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
.png)
স্থানীয় ইউপি সদস্য মান্নান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছেন। এ সময় তার মৃত্যুর খবর জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।