ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানি আনতে গিয়ে পুকুরে ডুবে মরল জাহিদ 

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ১২ অক্টোবর ২০২৩
পানি আনতে গিয়ে পুকুরে ডুবে মরল জাহিদ 
ফাইল ফটো

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পানিতে আনতে গিয়ে পুকুরে ডুবে জাহিদ শেখ নামে যুবক মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মৃত জাহিদ শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আলিপুর গ্রামের বাঁকা শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম।

Advertisement

ওসি জানান, মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের সুমন শেখের বাড়িতে কাজ করতেন জাহিদ শেখ। বিকেলে পানি আনতে গেলে পুকুরে পড়ে ডুবে যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরে জাহিদের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

তিনি আরো বলেন, মৃত জাহিদ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!