ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে চলন্ত মিনিবাসে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ২৯ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জে চলন্ত মিনিবাসে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার একটি চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আবু সুফিয়ান নামে এক যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত সুফিয়ান গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকার মো. ফিরোজের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক জানান, শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনের বিপরীত দিক থেকে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে আসে অন্তত ২০-২৫ জন। এ সময় তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয় তারা। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।

Advertisement

এদিকে দুর্বৃত্তরা মিনিবাসে থাকা আবু সুফিয়ান নামে একজন যাত্রীকে মিনিবাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল থান্ডার) খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!