রোববার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্নদা প্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আলী হোসেন ঐ এলাকার সেকান্দার রাঢ়ির ছেলে।
জানা যায়, আলী হোসেন পেশায় একজন দিনমজুর। তার জামাতা মো. জুয়েল স্থানীয় বাহাউদ্দিন বাবুলের বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। রোববার সকালে তার জামাতা তাকে ঐ বাড়ির নারিকেল গাছ পরিষ্কার করাতে আনেন। তিনি নারকল গাছ উঠে পরিষ্কার করার সময় এর পাতা পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান আলী হোসেন। পরে পাশে থাকা লোকজন দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেন। ঐ চিকিৎসক এসে বৃদ্ধ আলী হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় আলী হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।