ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পানির ট্যাংক পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৩, ২৬ অক্টোবর ২০২৩
পানির ট্যাংক পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের বকশিবাজার এলাকায় একটি ভবনের ছাদের পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী শাহাদাত হোসেন জানান, আমারা তিনজন, রায়হান ও পায়েল  ট্যাংক পরিষ্কার করছিলাম। ট্যাংকের ভেতরে সামান্য পানি ছিল আমিও ট‍্যাংকের বাইরে ছিলাম পায়েল ট্যাংকের উপরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, যতটুকু সম্ভব ট্যাংকের ভেতরে আমরা আলাদা মটর লাগিয়ে পানি বাইরে ফেলার সময় বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে সে ট্যাংকের ভেতরে মারা যেতে পারে।

নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার গুপ দিঘী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে চকবাজারের ইসলামবাগের একটি বাসায় ভাড়া থাকতো সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!