ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৩ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২৯ অক্টোবর ২০২৩
টেকনাফে ৩ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃত তিন রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে অস্ত্রসহ তিন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মোজাহার মিয়ার ছেলে মোহাম্মদ রফিক, মোহাম্মদ ধলুর ছেলে শুককুর এবং ইমাম হোসেনের ছেলে জাহিদ হোসেন।

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে তিন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করে এপিবিএন। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি এলজি এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে টেকনাফ থানায় তাদের হস্তান্তর করে এপিবিএন।

ওসি আরো জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!