ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কান্না করায় ২ মাসের মেয়েকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ২৯ অক্টোবর ২০২৩
কান্না করায় ২ মাসের মেয়েকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
গ্রেফতারকৃত মো. হৃদয়

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পারিবারিক দ্বন্দ্বে দুই মাস বয়সী শিশু হত্যার অভিযোগে বাবা মো. হৃদয়কে করেছে র‌্যাব-১১।

রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে, শনিবার রাতে সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ভার্সিটি এলাকা তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হৃদয় ভোলার চরফ্যাশন উপজেলার লডারিন্স বাজার এলাকার মো. বাবুল ওরফে মিলনের ছেলে।

Advertisement

নিহত শিশুর মা নাদিয়া আক্তার জানান, সোনারগাঁও উপজেলার কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকার জসীমউদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা। তার স্বামী হৃদয় মিয়া কাজ হারানোর পর মাদকাসক্ত হয়ে পড়েন। এজন্য তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। গত বৃহস্পতিবার সকালে মেয়ের খাবার নিয়ে কথা কাটাকাটি হয়  তাদের মধ্যে। এরপর দুই মাস বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে দুধ আনতে যান নাদিয়া আক্তার। ঘুম থেকে জেগে মেয়ে কান্না করায় মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বাবা।

পরে হৃদয় পাশের বাড়িতে গিয়ে নাদিয়াকে জানান শিশু আয়েশা সিদ্দিকা কান্না করছে। ঐ শিশুর মা নাদিয়া ঘরে গিয়ে আয়েশা সিদ্দিকার নিথর দেহ এবং তার মুখে রক্তের ছাপ দেখতে পান। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঐ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!