ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৯ অক্টোবর ২০২৩
ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
কেন্দুয়া থানা- ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে বাশার মিয়া নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশার মিয়া ঐ গ্রামের আবুল কাশেমের ছেলে। 

জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাশারের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই সারোয়ার মিয়ার তর্ক হয়। একপর্যায়ে সারোয়ার তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাশারের পেট ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাশারকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!