ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় একই দিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ৩০ অক্টোবর ২০২৩
পাবনায় একই দিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক স্থান থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউপির দুই শিক্ষার্থীর বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ১৫ বছরের ছেলে শহীদ মাল ও পাকশী ইউপির দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর ১৬ বছরের মেয়ে সুমনা খাতুন। সুমনা ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রী ও শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।

জানা যায়, রোববার রাতে কোনো এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহিদ মালের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে শহিদের নিজবাড়ির শয়নকক্ষ থেকে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। 

Advertisement

ঈশ্বরদী থানার এসআই নুরুল হুদা জানান, স্কুল ছাত্রের পরিবার থেকে দাবি করা হয়েছে মোবাইল কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে। তবে লাশের ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রী সুমনার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। 

রোববার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি। 

এসআই আব্দুল মোত্তালেব জানান, খবর পেয়ে গতকাল সুমনার বাড়ির থেকে লাশ উদ্ধার করা হয়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মারা যাওয়ার কারণ এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। পরিবারের সঙ্গে আলোচনা করে লাশের ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!