[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটক- প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়া থেকে ১৫ হাজার ইয়াবাসহ শামশুল আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বি/১ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামশুল আলম একই ক্যাম্পের কবির আহমদের ছেলে।
৮ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বি/১ ব্লকে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় ১৫ হাজার ইয়াবাসহ শামশুল আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ঐ রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!