[ দেশজুড়ে ]
ঈশ্বরদী স্টেশনে বোমা সদৃশ বস্তু
ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর ঈশ্বরদী জংশন স্টেশনের একটি রেললাইনে টেপে জড়ানো বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পান রেলওয়ে নিরাপত্তাকর্মীরা। বস্তুটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, শুক্রবার ভোররাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেললাইনে রেখে গেছে। বস্তটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে রেলওয়ে নিরাপত্তাকর্মীদের টহল দল। তবে সেটা আদৌ বোমা কিনা তা নিশ্চিত নয়। এরই মধ্যে রাজশাহী থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!