[ দেশজুড়ে ]
বাবার বাড়িতে বেড়াতে যাওয়া হলো না ঝুমুরের
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক-টমটম সংঘর্ষে ঝুমুর বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের পুলেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝুমুর বেগম উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বলেন, দুপুরে চিরিঙ্গা থেকে ব্যাটারিচালিত টমটমযোগে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন ঝুমুর বেগম। পথে কাকারা পুলেরছড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ড্রাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে টমটম থেকে পড়ে যান ঝুমুর। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িচালককে ধরতে চেষ্টা অব্যাহত আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!