ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ২৮ অক্টোবর ২০২৩
পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বুড়ামালা বাজার এলাকায় ৬ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর কয়েকজন ফুল চাষি ফুলের বস্তা ও ঝুড়ি পিকআপ ভ্যানে তুলছিলেন। কয়েকজন গাড়ির ওপরে ছিল আর বেশ কয়েকজন গাড়ির নিচে ছিল সেই সময় সিমেন্টের বস্তা ভর্তি দ্রুত গতিতে আসা একটি ট্রাক পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ট্রাকের গতি এত বেশি ছিল যে, জাতীয় সড়কের ধারে একটি ছিটকে পড়ে পিকআপ ভ্যানটি। সে সময় নিচে থাকা কয়েকজন ফুল চাষীকে পিষে দেয় ট্রাকটি।

সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা জলাশয় থেকে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

Advertisement

এছাড়া ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে এবং এর চালক নেশাগ্রস্থ অবস্থায় ছিল কিনা সে সব বিষয় খতিয়ে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!