ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাওয়ার টিলার-সিএনজির সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ২৭ অক্টোবর ২০২৩
পাওয়ার টিলার-সিএনজির সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। এ সময় আরো চার সিএনজিযাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের তালতলি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার বেগম (৬৫) হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের স্ত্রী। আহতরা হাতিয়ার চানন্দী ও হরণী ইউনিয়নের বাসিন্দা।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি যাত্রীবাহী সিএনজি। সিএনজিটি তালতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুর নাহারকে মৃত ঘোষণা করেন।   

চরজব্বর থানার ওসি হুমায়ন কবির বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!