[ দেশজুড়ে ]
বখাটের কিল-ঘুষিতে প্রাণ গেল ভ্যানচালকের
ছবি: ডেইলি বাংলাদেশ
মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বখাটের কিল-ঘুষিতে আল আমিন (৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মামারঘাট এলাকায় মারপিটের ঘটনায় ঐ ভ্যানচালক মারা যান। মৃত আল আমিন মালগাজী এলাকার সবুর শেখের ছেলে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে পলাতক রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত বখাটে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে, তদন্তের স্বার্থে বখাটের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার মামারঘাট এলাকায় দুপুরে ভ্যানচালক আল আমিনের ভ্যানের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয় ঐ বখাটের। একপর্যায়ে হাতাহাতি ও কিল-ঘুষিতে আল আমিন অচেতন পড়েন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় শনাক্ত করতে সক্ষম হয়েছি। পুলিশ জড়িত ব্যক্তিকে আটকের জন্য অভিযান শুরু করেছে। তদন্তের স্বার্থে বখাটের নাম-পরিচয় প্রকাশ করছি না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!