ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত অটোরিকশায় স্বামী-স্ত্রীর হাতাহাতি, প্রাণ গেল একজনের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২৪ অক্টোবর ২০২৩
চলন্ত অটোরিকশায় স্বামী-স্ত্রীর হাতাহাতি, প্রাণ গেল একজনের
ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধার হাটখোলা এলাকায় অটোরিকশা উল্টে কুয়াশা বেগম (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী জাহেদুল ও বোন বুলবুলি আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় থেকে হাটখোলা সড়ক দিয়ে যাওয়ার পথে করিমের চাতাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে, অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পারুলিয়া শিমুলতলা এলাকার আব্দুর গনি মিয়ার ছেলে জাহেদুল ইসলাম ও সিন্দুর্না এলাকার ওছমান গনির মেয়ে কুয়াশা বেগম দু’জনে স্বামী-স্ত্রী। মঙ্গলবার দুপুরে মেডিকেল মোড় এলাকায় তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। খবর পেয়ে কুয়াশার বড় বোন বুলবুলি মেডিকেল মোড়ে এসে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করে কুয়াশাকে অটোতে তোলেন।

Advertisement

অটোতে যাওয়ার সময় স্বামী ও বড় বোনের সঙ্গে হাতাহাতি হয় কুয়াশার। হাতাহাতির একপর্যায়ে তাদের অটো উল্টো যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কুয়াশা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!