[ দেশজুড়ে ]
ককটেল হামলায় বেরিয়ে এলো নাড়ি-ভুঁড়ি, ঘটনাস্থলেই নিথর যুবক
নিহত জিয়াউর রহমান ফকির
যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বোমা হামলায় জিয়াউর রহমান ফকির নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানাগাতি গ্রামের উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে বসেছিলেন জিয়াউর রহমান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বোমা ছুড়ে মারে। এতে ক্ষতবিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, নিহত জিয়ার নামে অভয়নগর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল।
তিনি আরো বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!