ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ২ গৃহবধূর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৪ নভেম্বর ২০২৩
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ২ গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই জন মারা যান। মৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার আব্দুল জালালের স্ত্রী শেফালী খাতুন (৫৫) ও নাটোর লালপুর উপজেলার বাইতুল্লাহ মোল্লার স্ত্রী সখিনা বেগম (৫৫)। সখিনা বেগম শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান ও শেফালী একই দিন সকাল পৌনে ১১টার দিকে মারা যান।

Advertisement

জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, সখিনা ও শেফালী জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৯৩ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!