শনিবার (৪ নভেম্বর) দুপুরে ধর্মপল্লী প্রাঙ্গণে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্যারিস কাউন্সিলের পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন ওই প্যারিস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুচিত্রা চিছাম, জেনারেল সেক্রেটারী ফ্রান্সিস চাম্বুগং, ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ লিটন ডেভিড হাজং, সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গ্রাম্য মাতাব্বররা।
.png)
প্যারিস কাউন্সিলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভ কামনা জ্ঞাপন করা হয়। পরে বিদায়ী ইউএনও বারমারী বালক বালিকা অনাথ আশ্রমের ছেলে মেয়েদের জন্য দুটি ফুটবল ও বারমারী শিল্পী গোষ্ঠীর জন্য বাদ্যযন্ত্র এবং পোশাক উপহার হিসেবে প্রদান করেন।