[ দেশজুড়ে ]
মেঘনা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ছবিতে পিয়াল আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদী থেকে পিয়াল আহমেদ নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব নৌ পুলিশ লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে স্পিডবোটের ধাক্কায় নিখোঁজ হন ঐ জেলে।
মৃত পিয়াল আহমেদ নরসিংদীর রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের বেগমাবাদ গ্রামের করইপুর এলাকার ছাদেক মিয়ার ছেলে।
.png)
ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, পিয়াল ও আতাবর নামে দুই জেলে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে একটি ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান। এ সময় ভৈরব থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিডবোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে দুই জেলে নিখোঁজ হন। পরে আতাবরকে নৌ পুলিশ উদ্ধার করলেও পিয়াল নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে আশুগঞ্জ মেঘনা নদীর সার কারখানা প্রান্ত থেকে পিয়ালের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!