[ দেশজুড়ে ]
মহাসড়কে চিনিবোঝাই ট্রাকে আগুন, যুবদল নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনী শহরতলীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে যুবদল নেতা মো. রুবেলকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ফেনী সদরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার ভোরে ট্রাকটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রুবেল ফেনী পৌরসভার বিরিঞ্চি ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি একই এলাকার কমু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
.png)
তিনি বলেন, মোবাইল ট্র্যাকিং করে অপরাধীদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন রুবেল। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় সাতটি মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত রুবেলকে রাতে থানায় হস্তান্তর করে র্যাব।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!