ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ৬ নভেম্বর ২০২৩
ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি আটক
আটককৃত মেহেবুল্লাহ আবু নূর চৌধুরী

ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচা বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মেহেবুল্লাহ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং একই সঙ্গে তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির।

Advertisement

তিনি বলেন, খোঁচা বাড়ি এলাকা থেকে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ কয়েকজন গাড়িতে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পেট্রোল, ইট পাটকেল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঐসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!