ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে যুবদল নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১১ আগস্ট ২০২৩
মানিকগঞ্জে যুবদল নেতা গ্রেফতার
যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দীপু- ফাইল ফটো

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে নেয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়ায় গোপন বৈঠক করেছিলেন কাজী মোস্তাক হোসেন দিপুসহ আরো অনেকে। ঐ বৈঠকে বিদ্যুৎ অফিসে হামলা, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করা হয়। ১৬ জুলাই বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি আব্দুর রউফ সরকার বলেন, তদন্তে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে কাজী মোস্তাক হোসেন দীপুর সম্পৃক্ততা পাওয়া গেছে। শুক্রবার দুপুরে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!