[ দেশজুড়ে ]
ছেলেকে হত্যার ৬ বছর পর সৎ মায়ের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জে সৎ ছেলেকে হত্যার মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ আদেশ দেন।
মামলার তথ্য বিবরণীতে জানা যায়, সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সালের ১১ জুন সৎ মা সুমাইয়া আক্তার সৎ ছেলে ইয়াসিনকে (৫) গলাটিপে হত্যা করেন। পরে এ ঘটনায় ১৭ জুন নিহত ইয়াসিনের পিতা আরিফ হোসেন সৎ মা সুমাইয়া আক্তারকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ হাসান জানান, দীর্ঘ প্রায় ৬ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ আদেশ প্রদান করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!