ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে ট্রলারে মিলল ৬৭ কেজি গাঁজা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৮ নভেম্বর ২০২৩
চাঁদপুরে ট্রলারে মিলল ৬৭ কেজি গাঁজা
উদ্ধারকৃত গাঁজা

চাঁদপুরে কানুদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একটি ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার ভোরে চাঁদপুরের কানুদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চাঁদপুরের কানুদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় চাঁদপুর হতে ঢাকাগামী একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেন তারা। পরে মাদক ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কানদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রলারটি তল্লাশি করে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজা ও ট্রলার চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!