[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে কৃষক হত্যার দায়ে একজনের ফাঁসি
ফাইল ফটো
রাজবাড়ীর কালুখালীতে কৃষক হত্যা মামলায় মুহাম্মদ নান্নু শাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ জাকিয়া পারভিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নান্নু শাহ কালুখালী উপজেলার আমবাড়ীয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ।
.png)
মামলা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মোশাররফ হোসেনের কাছ থেকে নান্নু শাহ পাঁচ লাখ ৭০ হাজার টাকা ধার নেন। ২০২২ সালের ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চা পান করার কথা বলে মোশারফ তার নিজের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মোশারফের ছেলে কালুখালী থানায় একটি জিডি করেন।
পুলিশ নিখোঁজের মরদেহ উদ্ধার ও আসামি নান্নু শাহকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি হত্যার দায় স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!