ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় যুবক কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ১০ নভেম্বর ২০২৩
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় যুবক কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় সঞ্জিত কুমার ওঁরাও (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারের পর শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরপোতা এলাকা থেকে সঞ্জিতকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের বাসিন্দা।

Advertisement

গত ২৩ অক্টোবর রাতে ওই প্রতিবন্ধী নারী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় তার ভাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সঞ্জিতের সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তাকে দেখে সঞ্জিত স্যান্ডেল ও গেঞ্জি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করলে পুলিশ সঞ্জিতকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!