ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধের ধর্ষণের শিকার ৪ বছরের শিশু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১০ নভেম্বর ২০২৩
বৃদ্ধের ধর্ষণের শিকার ৪ বছরের শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে আবদুল ওয়াহিদ (৭০) নামে এক বৃদ্ধের ধর্ষণের শিকার হয়েছে চার বছরের এক কন্যা শিশু। ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফেনী পৌরসভার বারাহীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়াহিদ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধুমালা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। তিনি বারাহীপুর এলাকায় মিনার টিম্বার এন্ড স’মিল মালিকের একটি নির্মাণাধীন ভবনের দারোয়ানের দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও নির্যাতিত শিশুটির মা জানান, অভিযুক্ত ওয়াহিদ শহরের ১২ নম্বর ওয়ার্ডের  আলিম উদ্দিন সড়কের কাসেম মিয়ার ভবনে ও শিশুটির বাড়ির পাশে মৌলভী ইব্রাহীম সড়কে ভাড়া থাকতেন। সে সুবাদে শিশুটি ওই বৃদ্ধকে নানা ডাকতেন। বৃদ্ধও শিশুটিকে আদর-যত্ন করতেন। রোববার (৫ নভেম্বর) থেকে শিশুটি প্রস্রাব করতে ব্যথা অনুভব করলে শিশুর পরিবার কৃমি মনে করে তাকে ডাক্তার দেখান। এ সময় ডাক্তার তার প্রস্রাবের রাস্তায় যৌন নির্যাতনের লক্ষণ দেখতে পান। পরে শিশুকে জিজ্ঞাসা করলে সে জানায়, ঘটনার দিন (৫ নভেম্বর) দুপুরে ওয়াহিদ শিশুটিকে নিয়ে নির্মাণাধীন ভবনে তার থাকার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

Advertisement

এ ঘটনায় নির্যাতিত শিশুর মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওয়াহিদ বর্তমানে থানা হাজতে রয়েছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলায় ওয়াহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!