ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ৭ নভেম্বর ২০২৩
বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

বান্দরবানে কন্যা শিশু ধর্ষণ মামলায় কবির হোসেন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন (৩৬) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ৬ নম্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের ছেলে। বর্তমানে বান্দরবান সদর ৩ নম্বর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকার বাসিন্দা।।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় ভুক্তভোগী শিশুর বাড়ি হতে ৪০০ গজ উত্তর দিকে একটি ঘরের সামনে থেকে আসামি মো. কবির হোসেন শিশুর মুখ চেপে নিজ ঘরে নিয়ে যান। পরে ধর্ষণ করেন। এ ঘটনায় ওইদিন ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে সদর থানায় কবির হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত কবির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!