শনিবার দুপুরে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সেকান্দর ভুঁইয়া ঐ এলাকার হামিদ রাজার ছেলে।
সেকান্দর ভুঁইয়ার মেয়ে রেহানা বেগম জানান, দুপুরে তার বাবা সুপারি গাছের পাতা কাটাতে ওঠেন। এ সময় পিছলে নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
.png)
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ঐ ব্যক্তির মৃত্যু হয়।