শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার বনগাঁও হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জইন উদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শনিবার বিকেলে রুমের ভেতর কোনো সাড়া-শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে ৪০১ নম্বর রুমের দরজা ভেঙে বাথরুমের ফ্লোরে জইন উদ্দিনের মরদেহ দেখতে পায় তারা।
.png)
দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।