ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে ছুরিকাঘাতে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ১২ নভেম্বর ২০২৩
যুবককে ছুরিকাঘাতে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে
নিহত রাকিব

ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিব নামে এক বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর শম্ভূগঞ্জে ব্রিজের টোলপ্লাজার কাছেই এ ঘটনা ঘটে। নিহত রাকিব ময়মনসিংহে শহরের বাসিন্দা।

এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাকিবকে ছুরিকাঘাত করার পর দ্রুত দৌড়ে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা হায়েজ গাড়িতে উঠে পালিয়ে যায় একদল যুবক। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র ব্রিজের আগে টোলপ্লাজার কাছে এক ট্রাকের সঙ্গে হায়েজ গাড়ির ঘষা লাগলে ট্রাক শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটি হয় হায়েজ গাড়িতে থাকা কয়েকজন যুবকের। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা রাকিব ঘটনার মীমাংসা করতে এলে হামলার শিকার হন তিনি। দ্রুত রাকিবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় ঘটনাস্থলে থাকা আরো দুইজন ছুরিকাঘাতে আহত হন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। ঘটনা তদন্ত করে ও সিসিটিভির ফুটেজ দেখে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!