[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ আজ
ছবি: ডেইলি বাংলাদেশ
কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠিতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে একদিন ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার কথা আমাদের জানিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রফতানি কার্যক্রম।
.png)
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!