ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ২ অক্টোবর ২০২৩
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এতে বলা হয়, সোমবার ভারতে মোহনদাস গান্ধীর জন্মদিন উপলক্ষে গান্ধী জয়ন্তী দিবস পালিত হবে। এ উপলক্ষে ভারতে জাতীয় সরকারি ছুটি পালিত হবে। তাই আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনদের জানানো হয়। আগামীকাল মঙ্গলবার পুনরায় আমদানি-রফতানি থেকে চালু হবে।

Advertisement

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, ভারতে গান্ধীর জন্মদিন উপলক্ষে গান্ধী জয়ন্তী দিবস পালিত হবে। এ উপলক্ষে ভারতে জাতীয় সরকারি ছুটি পালিত হবে। আখাউড়া স্থলবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!