সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার গোলাঘাট এলাকার মাটিকাটা রেল ব্রিজে ওই অগ্নিকাণ্ড ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার মাটিকাটা নদীতে নির্মিত রেল ব্রিজে শেষ রাতের কোনো এক সময় টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রেলওয়ে সংশ্লিষ্টরা রাতের পাহারার সময় আগুনের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় রেলওয়ে সংশ্লিষ্টরা আগুন নিভিয়ে ফেলে।
.png)
কাওরাইদ রেলওয়ের স্টেশন এলাকায় দায়িত্বে থাকা মিস্ত্রী মো. সোহেল মিয়া বলেন, রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহারা দিচ্ছেন। ভোরে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেল ব্রিজের ৫টি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেল সেতুতে দুর্বৃত্তরা ভোররাতে আগুন দিয়েছিলো। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, রাতে দুর্বৃত্তরা রেল সেতুতে আগুন দিয়ে ছিলো। স্থানীয়রা আগুন নেভায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।