কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে ৫শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা গ্রামের মুসলিম উদ্দিন আকন্দের ছেলে ইকবাল হোসনে আকন্দ (৩১) ও সিলেট জেলার মোগলা বাজার থানার পালপুর কুশিঘাট গ্রামের ইকবাল হোসেনের ছেলে মিজানুল হক (৩৩)।
সোমবার সকালে আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
.png)
কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল সূত্র জানায়, রোববার গভীর রাতে ডিবি পুলিশ করিমগঞ্জের খাকশ্রী গ্রামের বালিখলা বাজারের অর্ণব ট্রেডার্স এন্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ইকবাল আকন্দ ও মিজানুল হক নামে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ৫শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।