[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০
ঘটনাস্থল
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা পশ্চিমপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, পূর্ব বিরোধের জেরে রোববার সন্ধ্যায় দোলা গোষ্ঠীর শওকত ও তার ছেলেকে মারধর করেন অপর পক্ষের খান বাড়ি এবং সিরাজ আলীর গোষ্ঠীর লোকজন। এ ঘটনার জেরে সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের দশজন আহত হন। বেশকিছু বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. সোহেল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!