[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু রয়েছে। তবে ঐ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠিতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ রাখার কথা আমাদেরকে জানান। এজন্য একদিন কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে একদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে বাংলাদেশ এবং ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক রাখা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!