ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উঠান ঝাড়ু দিচ্ছিলেন মা, পুকুরে ডুবে নিথর শিশু জুনাইদ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৪ নভেম্বর ২০২৩
উঠান ঝাড়ু দিচ্ছিলেন মা, পুকুরে ডুবে নিথর শিশু জুনাইদ
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে জুনাইদ ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবীন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুনাইদ ইসলাম একই গ্রামের মোহাম্মদ রায়হান আলীর ছেলে। 

জানা যায়, জুনাইদ ইসলাম সকাল থেকেই বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সে পুকুরে নামে। বিষয়টি জুনাইদের মা দেখতে পেয়ে পুকুর থেকে তুলে তাকে নিয়ে বাড়িতে  যান। এর কিছুক্ষণ পর তার মা বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় আবারো বাড়ি থেকে বের হয়ে খেলতে যায় জুনাইদ। একপর্যায়ে ঐ পুকুরে নেমে নিখোঁজ হয় সে। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!