ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিন-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে অপহরণ, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ১৫ নভেম্বর ২০২৩
দিন-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে অপহরণ, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দিন-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে মো. শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়। এর আগে, একইদিন বিকেলে চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে থেকে অপহৃত হন ঐ কিশোরী।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, মঙ্গলবার বিকেলে অস্ত্রের ভয় দেখিয়ে ৪-৫ জন যুবক এক কিশোরীকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় মামলা করে ওই কিশোরীর পরিবার। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়। পরে রাতেই সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। 

Advertisement

ওসি আরো বলেন, অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!